রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

অতি উৎসাহী পুলিশ সদস্যদের তালিকা করতে বললেন খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের তালিকা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় পুলিশকে আবারও বাংলাদেশের সংবিধান পড়ে নেয়ার অনুরোধ করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের তালিকা করছে। আমি নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, আপনারাও অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু অতি উৎসাহী সদস্যের দায় পুরো পুলিশ বাহিনী কেন নেবে? র‌্যাবের কিছু সদস্যের কর্মকাণ্ডের জন্য র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা চলে এসেছে। ব্যক্তিগতভাবে এসেছে, প্রতিষ্ঠানের ওপর এসেছে।

বিএনপির এই নেতা বলেন, যেসব পুলিশ সদস্য দেশ, সংবিধান ও পুলিশের আইন লঙ্ঘন করছে, তাদের বিষয়টিও আমাদের মাথায় রাখছি। কারণ, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশিদিন টিকে থাকা যায় না।

খসরু বলেন, আমাদের নেতাকর্মীদের যে ধৈর্য সেটাকে স্যালুট করতে হবে। তারা পূর্ণমাত্রার ধৈর্য রেখে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশকে সফল করেছে। আমরা কোনো সহিংস রাজনীতির দিকে যাবো না। এই ফাঁদে পা দেওয়া যাবে না।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ