মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইউরোপে আবার করোনা সংক্রমণের শঙ্কায় ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ইউরোপে করোনার আরেকটি ঢেউ শুরু হয়ে থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর আল-জাজিরার।

গত কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার ছিল নিম্নমুখী। অনেক দেশই আবার কোভিডমুক্ত হয়ে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরেছে। তবে কিছুদিন ধরে ইউরোপে আবার বাড়ছে সংক্রমণের হার।

জার্মানিতে মঙ্গলবার (১১ অক্টোবর) প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে মৃত্যু হয়েছে প্রায় ২ শতাধিক মানুষের। এদিকে ফ্রান্সে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, মঙ্গলবার শনাক্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ।

আক্রান্ত বেড়েছে ইউরোপের দেশ ইতালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও অস্ট্রিয়াতেও। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ২ অক্টোবর থেকে এ পর্যন্ত ইউরোপের কোনো কোনো দেশে করোনা শনাক্তের হার বেড়েছে ৮ শতাংশের বেশি।

ইউরোপজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় কোভিডের নতুন ঢেউ শুরুর আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউরোপীয় রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (ইসিডিসি)। বুধবার এক বিবৃতিতে ইসিডিসি জানায়, এক বছর আগের চেয়ে করোনা সংক্রমণ কম হলেও মহামারি এখনো শেষ হয়ে যায়নি।

ডব্লিউএইচও ও ইসিডিসি উল্লেখ করেছে, ইউরোপজুড়ে কোভিড-১৯ টিকা না নেয়া মানুষের সংখ্যা এখনও কয়েক লাখ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, টিকা নিতে অনীহার কারণেই সংক্রমণ বাড়ছে। ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরুর আগে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ইউরোপীয় দেশগুলোর কর্তৃপক্ষের কাছে ফ্লু ও করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে যৌথ এক বিবৃতিতে ডব্লিউএইচও এবং ইসিডিসি ষাটোর্ধ্ব ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও ঝুঁকিতে থাকা অন্যদের ইনফ্লুয়েঞ্জা ও কোভিড টিকা নেয়ার ওপর জোর দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ