রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ঢাকার পর কক্সবাজারে ডেঙ্গু বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালন অধ্যাপক ড. আহমেদুল কবির।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ড. আহমেদুল কবির জানান, হাসপাতালে ভর্তির ৩ দিনের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ৩ থেকে ৬ দিনের মধ্যে ১৮ জন, ৬ থেকে ৯ দিনের মধ্যে ৬ জন, এবং ৯ থেকে ৩০ দিনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ঢাকার পর কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই এলাকায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৮ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন ৪০ থেকে ৫০ বছরের মানুষ। ঢাকার বাইরেই বেশি মৃত্যু হচ্ছে। এতে নারীদের মৃত্যুহার পুরুষের তুলনায় বেশি। হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিনের মধ্যেই আক্রান্তরা মারা যাচ্ছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ