রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

সিএনজি স্টেশন ৭ ঘণ্টা বন্ধ রাখতে চায় সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সিএনজি স্টেশন আরও দুই ঘণ্টা বাড়িয়ে ৭ ঘণ্টা বন্ধ রাখতে চায় সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মঙ্গলবার (১১ অক্টোবর) সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছে পেট্রোবাংলা।

গত ১ মার্চ থেকে কার্যকর হওয়া বর্তমানে সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকে। নতুন উদ্যোগ বাস্তাবায়ন হলে ৭ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশনগুলো। তবে, কবে থেকে ও কয়টা থেকে কয়টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে, এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফারহান নূর গণমাধ্যমকে বলেন, গ্যাস সংকটের কারণে আমাদেরকে আরও দুই ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা জানায় পেট্রোবাংলা। আমরা এতে অসম্মতি জানিয়েছি।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেছেন, সিএনজি স্টেশন মালিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। তবে, সবাই এগিয়ে না এলে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়।

উল্লেখ্য, দেশে বর্তমান গ্যাসের চাহিদা ৪২০ কোটি ঘনফুট। পেট্রোবাংলা সরবরাহ করছে ২৬৭ কোটি ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে আসছে ৩৮ কোটি ঘনফুট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ