রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

বঙ্গোপসাগরে জাহাজডুবি: ২ জনের লাশ উদ্ধার,নিখোঁজ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গরে একটি মাদার ভেসেলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়া এমভি সুলতান সানজা’ জাহাজের নিখোঁজ ৬ জনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এতে নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, বুধবার (১২ অক্টোবর) বিকেলে দুই জাহাজের সংঘর্ষে এমভি সুলতান নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। পরে খবর পেয়ে কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় নিখোঁজ হন ৬ জন। এর মধ্যে আজ সকালে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনকে উদ্ধারে কোস্টগার্ড কাজ করছেন।

এদিকে র‌্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনের সন্ধানে নৌ পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন, সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ