রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গ্রিড বিপর্যয়ের পেছনে ম্যান ম্যানেজমেন্টের ব্যর্থতা দায়ী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রিড বিপর্যয়ের পেছনে ম্যান ম্যানেজমেন্টের ব্যর্থতা দায়ী। শিগগিরই দায়ীদের চাকরিচ্যুতি করা হবে। এমনটি জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে বাঁধন সোসাইটি অফ বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা জানান। নসরুল হামিদ বলেন, পিডিবি ডেসকো ও এনএলডিসির সমন্বয়ের অভাবে ব্ল্যাকআউট হয়েছিল। প্রতিমন্ত্রী জানান, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ার প্রস্তাব আসেনি। তবে জেনারেশন পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব রয়েছে।

তিনি আরও বলেন, বিপিসিকে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এ অব্স্থায় বাড়তি দামে তেল কিনলে অর্থনীতিতে চাপ পড়বে বলে মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বিশ্ব পরিস্থিতির কারণে ভবিষ্যতে তেল পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন নসরুল হামিদ। ব্রুনাইয়ের সুলতানের সাথে জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ