রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পুলিশ বক্সে হামলায় ১১ রিকশাচালক রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরে পুলিশের বেশ কয়েকটি ট্রাফিক বক্সে হামলা ও ভাঙচুর ঘটনার মামলায় গ্রেফতার ১১ ব্যাটারিচালিত রিকশাচালককে দুদিন করে রিমান্ডে পাঠানো হয়েছে।

এদিন মামলায় গ্রেপ্তার ১৩ রিকশাচালককে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন।

তবে শুনানি শেষে আদালত ১১ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই রিকশাচালকের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানের পর ক্ষুব্ধ রিকশাচালকরা সেখানকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালান। এতে মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার সকালে পল্লবীতে ব্যাটারিচালিত রিকশা মূল সড়কে চলে আসায় দুটি রিকশা জব্দ করে পুলিশ। পরে চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুরের পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ বক্স ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।শনিবার (১৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ