রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টিটিএল ফায়ার সার্ভিসে নতুন মাত্রা যোগ করবে: ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, অগ্নি দুর্ঘটনায় সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার (টিটিএল) সংযোজন নতুন মাত্রা যোগ করবে। অগ্নিনির্বাপণে এটি আরও সহায়ক হবে।

রোববার (১৬ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার (টিটিএল) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, একদশক আগেও ২০৪টি স্টেশন ছিল, বর্তমানে ৪৯০টি ফায়ার স্টেশন রয়েছে। নতুন প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৭৩৫টি।

তিনি বলেন, বর্তমানে দেশে ১৪ হাজারের বেশি জনবল নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই সংখ্যা ৩১ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ