রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নারীর নিরাপত্তায় ১০০টি বাসে যুক্ত হলো সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারীদের চলাচল নিরাপদ করার লক্ষ্যে ঢাকার গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

দিপ্ত ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম বাস্তবায়ন করছে মহিলা ও শিশু মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ঢাকায় চলাচল করা পরিস্থান পরিবহন, রাজধানী সুপার সার্ভিস, প্রজাপতি পরিবহন, বসুমতি পরিবহন ও গাবতলী এক্সপ্রেসের ১০০টি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, নারীদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নে অংশীদার করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে সর্বপ্রথম নারীদের জন্য দুটি বাস চালু করেন। একটি বাস ইডেন কলেজ থেকে মতিঝিল এবং অপরটি ইডেন কলেজ থেকে গাবতলী যেতো। এখন নারীদের জন্য কাজ করছেন তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আঁচল ফাউন্ডেশন বলছে, রাজধানীর গণপরিবহনে প্রায় ৬৪ শতাংশ নারী নানা ধরনের হয়রানির শিকার হয়ে থাকেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ