রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘বিদ্যুৎ বিষয়ে ধৈর্য ধরা ছাড়া উপায় নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ বিপর্যয়ের সমাধানে এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী।

রোববার (১৬ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

তৌফিক-ই-ইলাহী বলেন, দেশে গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য জ্বালানি তেলের সংকট দায়ী। তিনি বলেন, যে সংকট চলছে তা আরও কয়েক মাস লেগে যাতে পারে স্বাভাবিক হতে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি।

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ আরও কয়েকটা প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সময়ে বিদ্যুৎ না পাওয়াকে দায়ী করেন জ্বালানি উপদেষ্টা।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের চেয়ে তিন থেকে চার মাস পরে বিদ্যুৎ আসতে পারে রামপাল কেন্দ্র থেকে। অন্যদিকে সোলার সিস্টেম থেকে এক হাজার মেগাওয়াটের ব্যবস্থা করা হচ্ছে। সেচের মোট চাহিদার পুরোটাই সোলার সিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ