মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান ও দেশমাতৃকা রক্ষায় সেনাবাহিনীর সবাইকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বহিরাগত যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

সোমবার (১৭ অক্টোবর) বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদাতিক ডিভিশনের অধীনে ৪টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, ফোর্সের গোল ২০৩০-এর আলোকে আমাদের সামরিক শক্তি ও দক্ষতা বৃদ্ধির জন্য সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আধুনিক সরঞ্জাম মোতায়েনের মাধ্যমে আমরা জাতিসংঘ ও বিশ্ববাসীর কাছে আস্থা অর্জনে সক্ষম হয়েছি।

সেনাপ্রধান বলেন, এভাবে আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী একসময় বিশ্বের অন্যতম সেনাবাহিনীতে রূপান্তরিত হবে। এ বাহিনী এ দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সেনাবাহিনী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ গঠন ও দুর্যোগ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এর প্রতিটি সদস্যকে দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ সময় শেখ হাসিনা সেনানিবাসে নবগঠিত ইউনিটগুলো হলো- ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারি আর্টিলারি, ৩৫ বীর, ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি এবং ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স।

২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি বরিশাল পটুয়াখালীর মধ্যবর্তী পায়রা নদীর তীরে বরিশাল শেখ হাসিনা সেনানিবাস প্রতিষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ