রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হামলা মামলা করে জনস্রোত ঠেকানো যাবে না : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হামলা মামলা করে জনস্রোত ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আপনারা (আওয়ামী লীগ) রাস্তায় যানবাহন বন্ধ করে দিচ্ছেন, পথে পথে বাধা দিচ্ছেন। হামলা-মামলা করে গ্রেপ্তার করছেন। এরপরও গণসমাবেশমুখী কাফেলা দিন দিন বেড়েই চলেছে। হাজারো মানুষ হেঁটে কিংবা ভ্যানে-ট্রলারে করে এসে সমাবেশে জড়ো হচ্ছেন। হামলা মামলা করে জনস্রোত ঠেকানো যাবে না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভোটের দুই তিন মাস আগে থেকে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, গুম ও ক্রসফায়ারের আশ্রয় নেন কেন? জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বাভাবিক জীবনের গ্যারান্টির জন্য এই গণসমাবেশ। আপনাদের দুঃশাসনে দেয়ালে পিঠ ঠেকে সারা দেশের মানুষ এখন রাজপথে নেমে এসেছে।

রিজভী বলেন, আমাদের মাত্র দু’টি গণসমাবেশ অবলোকন করেই বিনা ভোটের সরকারের মন্ত্রীরা প্রলাপ বকতে শুরু করেছেন। পরিস্থিতি উপলব্ধি করে আপনারা নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তা না হলে গণঅভ্যুত্থান আসন্ন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ