রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক আবদুল হালিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের নায়েবে আমীর ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অধ্যাপক আবদুল হালিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১মেয়ে সহ ইসলামী আন্দোলনের অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। তিনি সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ও আমৃত্যু উপদেষ্টা ছিলেন।

আজ সকাল ৯টা ৩০ মিনিটে মীর হাজিরবাগ তা’মিরুল মিল্লাত মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামায অনুষ্ঠিত হয়েছে। তাকে পিরোজপুরের নিজ বাড়ীর কবরস্তানে দাফন করা হবে।

এদিকে অধ্যাপক আবদুল হালিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম অধ্যাপক আবদুল হালিম ছিলেন ইসলামী আন্দোলনের জন্য নিবেদিতপ্রাণ একজন দায়ী। ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত তিনি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত ছিলেন। কর্মজীবনেও তিনি ইসলামী দাওয়াহ ও সাহিত্য নিয়ে কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা একজন বিনয়ী, মৃদুভাষী ও চিন্তাশীল মানুষকে হারালাম। আল্লাহ মরহুম আবদুল হালিমকে মাগফিরাত দান করুন এবং জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকেও ধৈর্য্য দান করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ