রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রুমা ও রোয়াংছড়িতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

আজ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তবে এই নির্দেশনা সাময়িক বলে জানান তিনি।

সোমবার (১৭ অক্টোবর) রাতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, রুমা ও রোয়াংছড়ির দুর্গম এলাকায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চলমান থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আপাতত ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি জানান, বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে সম্প্রতি সময়ে পর্যটকদের ব্যাপক উপস্থিত দেখা গেছে। দেশ-বিদেশের পর্যটকদের নিরাপত্তার জন্য ইতিপূর্বে জেলা-উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় কাজ করেছে। অভিযান শেষে পর্যটকরা আবারও ঘুরে বেড়াতে পারবেন পর্যটনকেন্দ্রগুলো।

উল্লেখ্য, সম্প্রতি বান্দরবানসহ পার্বত্য এলাকায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। বর্তমানে রুমা ও রোয়াংছড়ি সীমান্ত এলাকায় কেএনএফ নামে একটি পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান চলমান রয়েছে বলে সোমবার ঢাকায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ