বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

বিশ্বে করোনায় আরও ৮৮০ মৃত্যু, শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৪৯৮ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২ লাখ ১৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮০ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১৫০ জন।

বুধবার (১৯ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৭ লাখ ৮ হাজার ২২৮ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭৩ হাজার ৮৯৪ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪১ জনের এবং শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩৫১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৮৫৬ জন এবং মৃত ৮৩ জন। ইতালিতে আক্রান্ত ৫৮ হাজার ৩৫৭ জন এবং মৃত্যু ১১৩ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪৪ হাজার ৮৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। জাপানে মৃত ৫৬ জন এবং আক্রান্ত ৪২ হাজার ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৮৭ হাজার ৬৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১০১ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৯১ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৯৬ জন এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৯০ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ