বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় হারিছ উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় শফিক আহমেদ তালুকদার নামে আরও একজন গুরুতর আহত হয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। গতকাল রাত ১টায় জেদ্দার গারনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই শরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হারিছ উদ্দিন ব্যবসার কাজে জেদ্দার গারনিয়া এলাকায় যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হারিছ উদ্দিনের মৃত্যু হয়।

খবরে পেয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।

নিহত হারিছ উদ্দিনের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের কাদির গ্রামে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ