রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিএনপির সমাবেশে প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে সরকার: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানানোর জন্য বিএনপি নেতারা মনগড়া বক্তব্য দিয়ে আসছে। তারা তাদের সমাবেশে লোকসমাগম হলে বলেন, সরকার ব্যর্থ। আবার লোকসমাগম না হলে বলেন, সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সরকার তাদের সমাবেশে বাধা নয় বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বনানীর সেতু ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলেছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না। ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে সরকার বা আওয়ামী লীগের কী করার আছে?

চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা ছিল কি না এমন প্রশ্ন রেখে তিনি বলেন, পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন?

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ