সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হলের তৃতীয় তলা থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের ছাদ থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

হল সূত্রে জানা গেছে, হলের ছাদের রেলিংয়ে বসে ফোনে কথা বলছিলেন শাহরিয়ার। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয় হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হল থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ