বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

১০ কোটি করোনার টিকা ধ্বংস করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের ১০ কোটি ডোজ টিকা ধ্বংস করেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে এগুলো ধ্বংস করা হয়েছে।

আজ শুক্রবার (২১ অক্টোবর) মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত সেরামের মূল কারখানায় এসব টিকা ধ্বংস করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের শীর্ষ নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, ২০২১ সালের ডিসেম্বর থেকে কোভিশিল্ডের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এছাড়া কোম্পানির সংরক্ষণাগারে থাকা অন্তত ১০ কোটি ডোজ টিকা ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে।

তিনি বলেন, ভারতের জনগণ করোনাভাইরাসের ওপর এতটাই বিরক্ত হয়ে উঠেছে যে তারা আর বুস্টার ডোজও নিতে চাইছে না।

করোনা টিকার ভবিষ্যত নিয়ে হতাশা প্রকাশ করে পুনাওয়ালা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শীতকালে জ্বর ও সর্দিকাশি হয়। এবার শীতকালে ইউরোপের লোকজন জ্বর ও সর্দিকাশি সম্পর্কিত ওষুধের পাশাপাশি হয়তো করোনাভাইরাসের টিকার একটি ডোজও নেবেন। কিন্তু ভারতের লোকজন সাধারণ ঠাণ্ডা, জ্বরে ওষুধ সেবন করে না।

২০২০ সালে ব্রিটিশ-সুইডিশ বহুজাতিক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে করোনাভাইরাসের টিকা উৎপাদনের চুক্তি করে ভারতের সেরাম ইনস্টিটিউট। এরপর অ্যাস্ট্রাজেনেকা টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড উৎপাদন করা শুরু করে প্রতিষ্ঠানটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ