রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চৌধুরীপাড়ার শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় আসছেন মুফতি সালমান মানসুরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: রাজধানীর চৌধুরীপাড়ার শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় আসবেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, মুফতি সায়্যিদ মুহাম্মাদ সালমান মানসুরপুরী।

আজ শনিবার বাদ মাগরিব তিনি শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা কর্তৃপক্ষ। মাহফিলে মাদরাসার শিক্ষার্থীরা ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহন করতে পারবে।

মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী জানান, মুফতি সায়্যিদ সালমান মানসুরপুরী বাংলাদেশে এসেছেন। দেশের বিভিন্ন জায়গায় তিনি নসিহত পেশ করছেন। আমাদের মাদরাসায় হযরত আসবেন। এটা অনেক আনন্দ ও সৌভাগ্যের ব্যাপার। বাদ মাগরিব হযরত বয়ান করবেন।

দোয়া মাহফিলে উপস্থিত হতে স্থানীয় মুসল্লিদের আহ্বান জানিয়েছেন মাওলানা মাহফুজুল হক কাসেমী।

এতে সভাপতিত্ব করবেন মসজিদ-ই নূর ও শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লি মুহাম্মদ ইমামুদ্দীন নোমান।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ১০ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মুফতি সায়্যিদ মুহাম্মাদ সালমান মানসুরপুরী। তিনি দেশের বিভিন্ন মাদরাসায় সফর করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ