রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তাবলিগে এসে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রমনায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অলিউল্লাহ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে রমনা থানায় কাকরাইল সশস্ত্র বোর্ড ভবনের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এ তথ্য জানান। অলিউল্লাহ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

এসআই মাহমুদুল হাসান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে রাত পৌনে ১১টায় গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যানবাহনটি শনাক্ত করা যায়নি।

তিনি বলেন, মোবাইল ফোনে বৃদ্ধের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ঢাকায় কাকরাইল মসজিদে তাবলিগ জামাতে আসছিলেন। রাতে রাস্তা পারাপারের সময় যানবাহনের ধাক্কায় দুর্ঘটনা শিকার হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ