বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৭১৩ জন, যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে লক্ষাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৬১৬ জনের, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক।

রোববার (২৩ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, শনিবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ২১৮ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ১২৬ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ২৬ লাখ ৭২ হাজার ৮৪৩ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮২ হাজার ২২২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৪৬ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইতালি। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ৯২ জন।

একইসময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৪২ জন এবং মারা গেছেন ৩৩ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ৯০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৫৪ জন এবং মারা গেছেন ৫২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ