রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঘূর্ণিঝড় সিত্রাং: অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব ইতোমধ্যেই শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে সদা দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে সদা দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনে বিপদগ্রস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বিশেষ প্রচারের ব্যবস্থা করা যেতে পারে। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা এবং প্রস্তুত থাকার ব্যাপারে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা গেল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ