রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘ডেঙ্গু মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত।

সোমবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, এ বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বাড়ানোর সঙ্গে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ