রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চট্টগ্রাম-কক্সবাজার-বরিশাল বিমানবন্দর চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচক জানায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর ফলে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিমানের ১০টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ