রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরান এই পাল্টা ব্যবস্থা নিলো।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান তেহরানে ইরানের সর্বোচ্চ মানবাধিকার পরিষদের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বলেছিলেন, আগামী কয়েকদিনের মধ্যে ইইউর বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও কয়েকজন কর্মকর্তাকে ইরানের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নিষেধাজ্ঞা দেয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফ্রেন্ডস অব ফ্রি ইরান, দ্য ইন্টারন্যাশনাল কমিটি ইন সার্চ অব জাস্টিস, স্টপ দা বোম্ব, ডয়চে ভেলে পার্শিয়ান, আরএফআই পার্সিয়ান, ইন্টারন্যাশনাল লীগ অ্যাগেইনেস্ট রেসিজম অ্যান্ড এন্ট্রি সেমিটিজম, কার্ল কল কোম্পানি ও রেইন বায়ার্ন ফারজেবু কোম্পানি।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান নিষিদ্ধ তালিকায় পড়া ব্যক্তিদের মধ্যে এই সব প্রতিষ্ঠানের সাথে জড়িত কর্মকর্তারা রয়েছেন। তাছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও কয়েকজন সাংবাদিকও রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ