রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জনগণ শেখ হাসিনাকে ত্যাজ্য করেছে : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের জনগণ শেখ হাসিনাকে ত্যাজ্য করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, শেখ হাসিনা আর ক্ষমতায় নেই। এখন ক্ষমতায় আছে দেশের জনগণ। সে কারণে তিনি জনগণের ওপর জোর জুলুম চালাচ্ছেন।

বুধবার (২৬ অক্টোবর) সকালে নড়াইল শহরে আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে। আরও শক্তি অর্জন করে গণতন্ত্র পুনরুদ্ধার, হারানো অধিকার ও বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার পরেও খুলনায় বিএপির গণসমাবেশ সফল হয়েছে। লাখ লাখ মানুষ পায়ে হেঁটে, ভ্যানে, ট্রেনে এবং নৌকায় করে সমাবেশে এসেছে।

রিজভী বলেন, এ সরকারের দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবব্ধ হয়ে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ