রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, রাশিয়া-ইউক্রেনর যুদ্ধের কারণে দ্রব্যমূল্যর দাম বাড়ছে। কেউ যদি মনে করে খাদ্যদ্রব্যের দাম বাড়বে না আরও কমবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে।

লোডশেডিং এর প্রসঙ্গে তিনি বলেন, ডিজেলের দাম বেড়েছে, তাই সরকার বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। এলএমজি আমদানি করতে পারছি না। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম জনগণের ভোট। আওয়ামী লীগ ষড়যন্ত্র বা পেশিশক্তির মাধ্যমে কোনোদিন ক্ষমতায় আসেনি। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের জনগণ মনে করেন বাংলাদেশের বিকল্প শুধু শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই। যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন দেশ এগিয়ে যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ