রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ডিসেম্বর থেকে থাকবে না লোডশেডিং: পিডিবির চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ডিসেম্বর মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) রাজধানীর রমনায় আইইবি’র তড়িৎকৌশল বিভাগ আয়োজিত পেপার মিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

মাহবুবুর রহমান বলেন, ডলারের সংকট আছে, সঙ্গে আছে জ্বালানি সংকট। বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। শীতে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কয়লা বিদ্যৎকেন্দ্রও চালু হবে। আশা করছি আগামী ডিসেম্বর মাস থেকে এমন পরিস্থিতি আর থাকবে না।

তিনি বলেন, দেশে যত শিল্পকারখানা বাড়বে বিদ্যুতের চাহিদাও ততই বাড়বে। বিষয়গুলো বিবেচনায় রেখে মাস্টার প্লান নিয়ে কাজ হচ্ছে। সেক্ষেত্রে বড় সমাধান হতে পারে সোলার। চাহিদার বড় একটি অংশ সোলার দিয়ে মোকাবিলা করার চেষ্টা চলছে।

পিডিবি চেয়ারম্যান জানান, আগের তুলনায় বর্তমানে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। তবে জ্বালানি সংকট কেটে গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে।

এসময় দেশের মানুষকে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ