রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকা জেলা আ.লীগের সম্মেলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে তৈরি করা হয়েছে তোরণ।

আজ শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং উপস্থিত অন্য নেতাকর্মীরা।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ এ ৫ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উপজেলাগুলো ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ আরটিভিকে বলেন, সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে। কোন অপশক্তি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেটা জানিয়ে দেওয়ায় আমাদের উদ্দেশ্য।

জানা গেছে, দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে ঢাকা জেলা কমিটিতে আসতে পারে নতুন চমক। নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে নতুন কমিটি গঠন করা হতে পারে।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ