রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

টেকসই নগর গড়তে দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকাকে টেকসই করতে হলে দখলদারদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, দখল করা খালের সীমানা চিহ্নিত করা হচ্ছে। সিএস দাগে খালের সীমানা নির্ধারণ করতে হবে।

শনিবার (২৯ অক্টোবর) বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২২ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সে (বিআইপি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন আতিক।

জনঘনত্ব, বাসযোগ্যতা ও টেকসই উন্নয়ন শীর্ষক এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

গোলটেবিল বৈঠকে বক্তারা, ঢাকা শহরকে বাসযোগ্য ও টেকসই করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান।

‘আমার গ্রাম আমার শহর’, বিকেন্দ্রীকরণের এবং ড্যাপ বাস্তবায়নের জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করেন তারা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ