রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

তৈরি পোশাক রফতানি আয় কমবে ২০ শতাংশ: বিজিএমইএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্বমন্দার কারণে চলতি মাসে তৈরি পোশাক রফতানি আয় ২০ শতাংশ কমবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, শিল্প কারখানাগুলোর উৎপাদন ঠিক থাকলে পণ্য রফতানির অর্থ দিয়ে ডলারের সংকট সামাল দেয়া যাবে।

এ সময় আবারও অগ্রাধিকার ভিত্তিতে পোশাকসহ রফতানিমুখী শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তিনি।

ফারুক হাসান বলেন, দাম কমিয়েও তৈরি পোশাকের ক্রেতা পাচ্ছেন না শিল্প মালিকরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব মন্দার কারণে এ মুহূর্তে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপের বড় বড় ক্রেতারা পোশাক নিতে চাচ্ছে না।

কাজেই চলতি মাসে পোশাক রফতানি ২০ শতাংশ কমবে বলে ধারণা করছেন বিজিএমইএ সভাপতি। ফলে টিকে থাকতে বাধ্য হয়ে শিল্প মালিকরা পোশাকের দাম কমাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, এমন কর্মসূচি জাতীয় নির্বাচনকে ঘিরে না নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ