রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পদ্মা সেতুতে রেলপথ নির্মাণকাজ ২০২৪ সালের জুনে শেষ হবে: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালের জুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের নির্মাণ কাজ শেষ হবে। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমের ৯টি জেলা সংযুক্ত হবে।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নিজ গ্রাম করফায় বাবার নামে ১০ শয্যাবিশিষ্ট ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান রেল সংযোগ নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক চত্বরে সুধী সমাবেশে যোগ দেন।

ছেলেবেলার স্মৃতিচারণ করে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, ‘করফা গ্রাম আমার পৈতৃক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময় এখানে আমি ছিলাম। স্বাধীনতা যুদ্ধে আমার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেনাপ্রধানের স্ত্রীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ