রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দক্ষিণের ৫ জেলার ঢাকামুখী বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরে বাস মালিক সমিতির ডাকা ৩৮ ঘণ্টার ধর্মঘটে বরিশালের পাঁচ জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। যার ফলে ঢাকামুখী যাত্রীদের বাড়তি চাপ বেড়েছে বরিশাল নদী বন্দরে।

জানা গেছে, ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির সমাবশেকে ঘিরে বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিক পক্ষ। যে কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অপরদিকে, বরিশাল নদী বন্দরে শুক্রবার বন্ধের দিনও যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। ঘাটে সুন্দরবন-১৮, পারাবত-১৮, শাহরুখ-২ এই তিনটি লঞ্চ থাকলেও যাত্রী চাপ বাড়ায় আরও একটি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। কেবিন না পাওয়ায় অনেকেই চাদর বিছিয়ে বসে আছেন।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু বলেন, ফরিদপুরের বাস মালিক-শ্রমিকরা শুক্রবার ও শনিবার ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটের বাসকে ফরিদপুরের ভাঙ্গা মোড় অতিক্রম করতে হয়। পরিবহন ধর্মঘট থাকায় ওই জেলার সড়কপথে বাস চলাচল করতে দিচ্ছেন না ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিকরা। তাই দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীমুখী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ