রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, সরকার ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মহীন জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। সরকারের সে চেষ্টা ইসলামপ্রিয় জনগণ রুখে দাড়াবে।

তিনি বলেন, আমাদের সন্তানদেরকে নাস্তিক ও ধর্মহীন বানাতে দিতে পারি না। বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

তিনি বলেন, এইচএসসি পাবলিক পরীক্ষায় ধর্মীয় উস্কানী দিয়ে দেশে সাম্প্রদায়িকতার বিষবাম্প ছড়ানোর চেষ্টাকারী হিন্দু সম্প্রদায়ের জড়িত শিক্ষককে রিমান্ডে নিয়ে তথ্য বের করে আসল রহস্য উদঘাটন করতে হবে। অন্যথায় দেশময় তীব্র আন্দোলন গড়ে উঠবে।

আজ সকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও নগর আমেলার যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, মুহাম্মদ আব্দুল আঊয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী আব্দতুল আহাদ, মাওলানা নজরুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ