মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

৩ হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আরজাবাদের পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক তিন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মিরপুররের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘আবনায়ে আরজাবাদ সম্মেলন’। সম্মেলনে বিশেষ নসিহত ও দোয়া পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা মুফতি তাজুল ইসলাম।

আজ শনিবার (১২ নভেম্বর) সকাল নয়টায় শুরু হওয়া সম্মেলন শেষ হয় আসরের নামাজের আগে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিগত পঞ্চাশ বছরে আরজাবাদ মাদরাসা থেকে হাফেজ, মাওলানা ও মুফতিসহ প্রাক্তন ছাত্ররা দিনটি আনন্দঘন পরিবেশে কাটিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া। অনুষ্ঠান পরিচালন করেন মুফতি মুরতাজা হাসান ফয়জি মাসুম, মুফতি মাহমুদুল হাসান ও মাওলানা সাইফুদ্দিন ইয়াহইয়া ফাহিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা রহুল আমিন উজানভী, মাওলানা আবদুস সালাম, মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কামেসী, মাওলানা শামছুল আরেফিন খান, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ও প্রমুখ।

দেশের অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, মিরপুর। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিসের দরস শুরু হয়। এর আগে থেকেই হিফজসহ অন্যান্য বিভাগ চালু ছিল। পরবর্তী সময়ে পবিত্র রমজান মাসে তাফসির ও ফেরাকে বাতেলাসহ বিশেষ কোর্স চালু হয়। ২০০০ সালে খোলা হয় ইফতা বিভাগ।

ঐতিহ্যবাহী জামিয়া আরজাবাদের সঙ্গে জড়িয়ে আছে মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুদ্দীন কাসেমী (রহ.), মাওলানা মোস্তফা আজাদ (রহ.), মাওলানা রিজাউল কারিম ইসলামাবাদী (রহ.)-এর মতো গুণীজনদের স্মৃতি। বর্তমানে প্রতিষ্ঠানটির মুহতামিদের দায়িত্ব পালন করছেন আল্লামা শামছুদ্দীন কাসেমী (রহ.)-এর বড় ছেলে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

সম্মেলনে আরজাবাদ মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষকদের বিশেষ সম্মাননা জানানো হয়। এ উপলক্ষে মাসিক পয়গামে হক্বের একটি বিশেষ সংখ্যা বের করা হয়। সংখ্যাটি সাজানো হয়েছে আরজাবাদ মাদরাসার মরহুম, সাবেক এবং বর্তমান শিক্ষকদের জীবনী দিয়ে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ