মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় ৩৬ ঘণ্টা পর সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, সড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ চার দফা দাবিতে আমরা দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছিলাম। আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি পালন করেছি। আবারও সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।

ধর্মঘট শেষ হওয়ার সাথেই সাথেই সুনামগঞ্জের পুরাতন বাসট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ডের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়।

উপস্থিত যাত্রীরা জানান, ছোট বিষয় নিয়ে পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। ঢাকা থেকে বিভিন্ন কাজে সুনামগঞ্জে আসা সাধারণ যাত্রীরাও ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছিলেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ