মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

পটিয়া মাদরাসার শায়েখে সানি মুফতি শামসুদ্দীন জিয়া হাসপাতালে, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পটিয়া মাদরাসার শায়েখে সানি মুফতি শামসুদ্দীন জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ তার আপারেশনের কথা রয়েছে। দোয়ার আবেদন জানিয়েছে তার পরিবার।

আজ মঙ্গলবার জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা জুবায়ের হানিফ এ কথা জানান।

তার দেয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, শাইখুল হাদিস সানি, হযরতুল উস্তাদ মুফতি শামসুদ্দীন জিয়া হাফি. অসুস্থ হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি৷ আজ অপারেশন হওয়ার কথা রয়েছে।

অন্যান্য অসুস্থতার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার পর হুজুরের পিত্তথলেতে পাথর ধরা পড়েছে বলেও জানান তিনি৷ ডাক্তার অপারেশনের পরামর্শ দিয়েছেন৷

তিনি বলেন, সকলের নিকট দুআর আবেদন, আল্লাহ যেন হযরতুল উস্তাদ, আমাদের সকলের মুরব্বির অপারেশন কামিয়াব করেন৷ দ্রুত সুস্থতা নসীব করুন৷ আমাদের দেশের অনেক বড় ছায়া তিনি৷ আল্লাহ নেক হায়াত দান করুন৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ