মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

‘শিশু আয়াতসহ সব হত্যার বিচার, কিশোর গ্যাং-এ জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশু আয়াতসহ সকল হত্যাকান্ডের বিচার এবং কিশোর গ্যাং-এ জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, নৈতিক ও ইসলামী শিক্ষার অভাবেই কিশোর মো. আবির আলীদের মত হাজারো কিশোর গ্যাং ভয়ঙ্গর অপরাধে জড়িয়ে পরছে বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার এক বিবৃতিতে মাওলনা ইউনুছ আহমাদ বলেন, ক্রাইম পেট্রোল ও সিআইডি ইত্যাদি দেখে অপরাধ প্রবণ হয়ে উঠে কিশোর গ্যাং।

এই কিশোর গ্যাং সমাজে হাজারো অপরাধে জড়িয়ে পরছে। তিনি বলেন, গত ১৫ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় থেকে শিশু আলিনা ইসলাম আয়াতকে (৫)কে অপহরন করে ৬ টুকরো করে যেভাবে লোমহর্ষক বর্ণনা দিয়েছে আবির আলী তাতে যে কারোই বিবেককে নাড়া না দিয়ে পারে না।

এধরনের ঘটনা দেশের সকল অভিভাবকগণ শঙ্কিত না হয়ে পারে না। তিনি বলেন, এমন হাজারো আবির আলী আছে সমাজে। যারা এধরনের অপরাধে জড়িত।

মহাসচিব বলেন, শিশু আলিনা ইসলাম আয়াতের খুনিসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সেইসাথে সারাদেশে ছড়িয়ে থাকা কিশোর গ্যাংদের গ্রেফতার করতে হবে এবং কিশোর গ্যাং কারা নিয়ন্ত্রণ করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ