মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যেসব দেশ কথায় কথায় উদ্বেগ প্রকাশ করে সেসব দেশেও রাজনৈতিক কর্মসূচি নিয়ম মেনেই করতে হয় বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কক্সবাজারের উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নয়াপল্টনে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজনকে কেন্দ্র করে বুধবার (৭ ডিসেম্বর) পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিতে একজন যুবদল নেতা নিহত ও বেশ কয়েকজন আহত হন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের কয়েকশ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমা কয়েকটি দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলের বিষয়ে সতর্কতাও জারি করেছে।

এ বিষয়ে সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন,‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

রোহিঙ্গা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো মুহূর্তে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারে। এজন্য তারা কয়েকশ লোককে ভেরিফাইডও করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ২০১৬ সালের পর বাংলাদেশে এসেছে, তাদের মিয়ানমার ফিরিয়ে নিতে রাজি। কিন্তু যারা ২০১৬ সালের আগে এসেছে, তাদেরকে নিয়ে যেতে রাজি নয়। ইতিমধ্যে মিয়ানমার যেসব রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করেছে, তাদের যেকোনো মুহূর্তে সেদেশে নিয়ে যেতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ