শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

৫০০০ পদ বাড়ছে প্রাথমিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৫০০০ পদ বাড়িয়ে ৩৭ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে এ তথ্য।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। এক্ষেত্রে আগে ৩২ হাজার শিক্ষক নেওয়ার কথা থাকলেও নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও ৫ হাজারের মতো পদ বৃদ্ধির। শূন্যপদের সংখ্যা আরও বেশি। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত শূন্যপদ ধরে এবার নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, প্রতিবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার শিক্ষক অবসরে যান। চলমান প্রক্রিয়া শেষ করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রতিবছর দুটি করে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। এবার প্রথম বুয়েটের সহয়তায় উচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন মোট ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ