মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জামিয়া মাহমুদিয়া চরখরিচার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২৯ ও ৩০ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর তত্ত্বাবধানে পরিচালিত ময়মনসিংহ সদরে অবস্থিত জামিয়া মাহমুদিয়া চরখরিচার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বৃহস্পতি ও শুক্রবার জামিয়া মাহমুদিয়া চরখরিচায় খতমে কুরআন কারীম ও খতমে বুখারি শরীফ উপলক্ষে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতি বাদ আছর হতে মধ্যরাত ও শুক্রবার সকাল ৯টা হতে আছর পর্যন্ত চলবে এ মহাসম্মেলন। শুক্রবার জুম'আর নামাজের ইমামতি এবং খতমে কুরআনে কারীম ও খতমে বুখারি শরীফের দরস দিবেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, প্রতিষ্ঠাতা ও শায়েখ অত্র জামিয়া মাহমুদিয়া চরখরিচা।

আমন্ত্রিত বিদেশি মেহমানের মধ্যে থাকবেন, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মসজিদুদ তাকওয়ার ইমাম ড. আবদুল্লাহ আবু সাররাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদিস ও জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাজিদু রহমান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা শাহ্ ইয়াহইয়া, মহাপরিচালক, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম। মুফতি সৈয়দ মুহা.রেজাউল করীম। পীর সাহেব চরমোনাই

আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে আরো উপস্থিত থাকবেন, আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, আল্লামা আব্দুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, আল্লামা আনওয়ারুল হক, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন গওহরপুরী, মুফতী রেজাউল করীম আবরার, মাওলানা নেয়ামাতুল্লাহ আল-ফরিদী, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী, মাওলানা হাবিবুর রহমান মিছবাহ।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচা মাদরাসার মুহতামিম মাওলানা মাসরুরুল হাসান আওয়ার ইসলাম কে জানিয়েছেন প্রতি বছরের মত সকাল ৯টায় মাহফিলটি শুরু হবে।

এবার বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট চরখরিচার ঐতিহাসিক মদিনা মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এছাড়াও তিনি বলেন, এলাকার ধর্মপ্রাণ মানুষ মাহফিলটিকে খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে। এবারো দেশের বরেণ্য উলামায়ে কেরাম বুজুর্গানে দীন আগমন করবেন। সকলকেই আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ