শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন

ওমরা শেষে মদিনার সড়কে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবের মদীনায় সড়ক দুর্ঘটনায় মো. তানভীর আহমেদ (২১) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে দেশটির স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান মিয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তানভীর এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের নভেলটি কোম্পানিতে প্রায় এক বছর ধরে চাকরি করছিলেন।

নূরুজ্জামান মিয়া বলেন, আমরা ইউএনও’র কাছে আবেদন করবো তানভীরের লাশ যাতে সরকার দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।

নিহত তানভীরের চাচতো ভাই মো. বেলাল আহমেদ জানান, ৫ লাখ টাকা খরচ করে বাবা মায়ের মুখে হাসি ফুটাতে সৌদি আরবে যান তানভীর। এখনো এক বছর তার চাকরির বয়স হয়নি। মাসিক বেতনে যা টাকা পেতেন তা দিয়ে কিছু ঋণ পরিশোধ করেছিলেন। রোববার ওমরা শেষে বাসায় ফেরার পথে মদীনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তানভীর। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তানভীরের পরিবার। পরিবারের দাবি, প্রিয় সন্তানের লাশ যেনো দ্রুতই দেশে আনার ব্যবস্থা করে দেয় সরকার।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী জানান, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি খুবই মর্মাহত। তবে এখনো নিহতের পরিবারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা আসলে সরকারি নিয়ম অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ