শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

নূরানী তালিমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব : নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এন. টি.কিউ.বি) সমাপনী পরীক্ষা ২০২২-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮৫.৯২ শতাংশ।

সোমবার (২৬ ডিসেম্বর) ফলাফল প্রকাশ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, এ বছর সারাদেশে প্রায় ৪১৬টি কেন্দ্রে মোট ২৬ হাজার ২৭৩ জন ছাত্রছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরবি-তরিকে তালিমের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ মোট ছয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা । এছাড়া সারাদেশের টপটেনে জায়গা পেয়েছে ৯৯ জন ছাত্রছাত্রী।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ.-এর ছেলে ও বোর্ডের মহাপরিচালক মদীনা প্রবাসী মাওলানা মাসীহুল্লাহ মাদানী নূরানী বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে সবার জন্য ফলাফল উন্মুক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাসীহুল্লাহ বলেন, অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজাতকরণে নূরানী তালিমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারাদেশে নিজস্ব সিলেবাসে বাংলা ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মাওলানা কালীমুল্লাহ জামিল হুসাইন বলেন, আমাদের শিশু-কিশোরদের মাঝে আদব আখলাক ও সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। আগামী প্রজন্মকে কুরআনিক সোসাইটি হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষিত শান্তিপ্রিয় দেশপ্রেমিক নিবেদিতপ্রাণ জনবল তৈরি করছে নূরানী বোর্ড।

মুখ্য আলোচকের ভাষণে বোর্ড পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে কুরআনের মক্তব প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ঈমানের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালিমুল কুরআন বোর্ড। তিনি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ