বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘২০১৪-১৮ সালের মতো নির্বাচন চায় না সরকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ২০১৪ ও ১৮ সালের মতো নির্বাচন হোক সরকার তা চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হোক সেটাই সরকার চায়। কিন্তু বিএনপির নির্বাচনী ভীতি দূর করা আওয়ামী লীগের দায়িত্ব না। নির্বাচনে আসা তাদের কর্তব্য।

সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির আন্দোলন ও বিদেশি চাপ বিষয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির অপরাজনীতি মোকাবিলা করাই এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ