শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

চীনে ফের করোনার প্রাদুর্ভাব, বিধিনিষেধের কথা ভাবছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন করে করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে চীনে। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন সংক্রমণের তথ্যপ্রকাশে ‘স্বচ্ছতা অবলম্বন’ করছে না। এ কারণে দেশটি থেকে নবাগতদের ওপর নতুন করে কোভিড-১৯ বিধিনিষধ কার্যকর করা হতে পারে।

চীন থেকে নবাগতের ক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন বিধিমালা ঘোষণা করেছে মালয়েশিয়া, জাপান ও ভারত। এর পরপরই একথা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে জাপান সরকার জানায়, চীন থেকে আগতদের সে দেশে পৌঁছানো মাত্র স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ প্রমাণিত হতে হবে।

এদিকে মালয়েশিয়া সরকারও তাদের ক্ষেত্রে অতিরিক্ত শনাক্তকরণ ও পর্যবেক্ষণ নীতি গ্রহণ করেছে। দেশটির কর্মকর্তারা জানান, ‘চীনে কোভিড-১৯ বিস্তার নিয়ে উৎকণ্ঠা বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। একইসঙ্গে, ভাইরাসের জিন বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে অস্পষ্ট তথ্য প্রকাশের কথাও জানা যাচ্ছে।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীনে করোনাভাইরাসের একটি উপ-ধরণ দ্রুত বিস্তার লাভ করায় হাসপাতালে রোগীর ভিড় ক্রমেই বাড়ছে। ব্যস্ত সময় পার করছে মৃতদের সৎকারে অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রগুলোও ।

তবে এসব কিছুই অস্বীকার করছে চীন সরকার। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত সাতদিনে মাত্র একজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনা ঘটে গত সোমবার। কিন্তু চীনের সরকারি তথ্যে আস্থা রাখতে পারছেন না জনস্বাস্থ্য বিষেশজ্ঞরা। সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ