শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

শুক্রবার থেকে মেট্রোরেলের এমআরটি পাস মিলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আধুনিক ও দ্রুতগতির বাহন মেট্রোরেলে চলাচলের জন্য আগামীকাল (শুক্রবার) থেকে এমআরটি পাস কিনতে পারবেন যাত্রীরা। এজন্য প্রতি যাত্রীকে অন্তত ৫০০ টাকা খরচ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলে চলাচলের জন্য আগামীকাল (৩০ ডিসেম্বর) থেকে এমআরটি পাস দেওয়া শুরু হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেলের উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের কাউন্টার থেকে এমআরটি পাস সংগ্রহ করা যাবে।

আরও বলা হয়, এমআরটি পাস সংগ্রহের জন্য যাত্রীদের কার্ডের মূল্য বাবদ ২০০ টাকা ও ব্যবহারযোগ্য ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা কাউন্টারে পরিশোধ করতে হবে এবং পূরণ করা এমআরটি পাস নিবন্ধন ফরম জমা দিতে হবে।

এমআরটি পাস নিবন্ধন ফরমটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে (http://www.dmtcl.gov.bd) পাওয়া যাবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ