বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে সয়াবিন তেলের চাহিদা মেটাতে দেশী-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৯তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ওমানের জাদ আল রহীল ইন্টারন্যাশনাল থেকে কেনা হবে ১ কোটি ১০ লাখ লিটার তেল। এর জন্য সরকারকে ব্যয় করতে হবে ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা। প্রতি লিটারের জন্য খরচ পড়বে ১৫২ টাকা ৮৫ পয়সা, যা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে।

এছাড়াও দেশীয় প্রতিষ্ঠান সেনা এডিবল ওয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৪৪ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এক্ষেত্রে প্রতিলিটার সয়াবিনের জন্য সরকারের ব্যয় হবে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট খরচ হবে ৮১ কোটি ১৮ লাখ টাকা। দেশীয় আরেক প্রতিষ্ঠান শাং শিন এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

প্রতি লিটার সয়াবিন ১৮৪ টাকা ৫০ টাকা দরে এতে সরকারের ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। সয়াবিন কেনার প্রক্রিয়া বাস্তবায়ন করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

দেশীয় এই দুই প্রতিষ্ঠানের কাছ থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতেই এসব সয়াবিন কেনা হবে। এর আগে সরকার দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮৫ টাকা দরে সয়াবিন কিনেছিল। সেই হিসাবে আগের চেয়ে লিটার প্রতি ৫০ পয়সা কম ব্যয় হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ