শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

আজ রাজধানীতে বিএনপির গণমিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা আদায়ে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে আজ রাজধানীতে গণমিছিল করবে বিএনপি।

আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির গণমিছিল মগবাজার গিয়ে শেষ হবে। সমমনা দলগুলোর মধ্যে ১২ দল বিজয়নগরে, পুরানা পল্টনে ১১ দল, গণতন্ত্র মঞ্চ প্রেস ক্লাবের সামনে ও এলডিপি পান্থপথ থেকে মিছিল বের করবে। পৃথক মিছিল বের করবে জামায়াতে ইসলামীও। গণমিছিল থেকে দেওয়া হবে নতুন কর্মসূচি।

বিএনপির গণমিছিল ১৩টি স্পট থেকে বের হবে। মূল মিছিল শুরু হবে দুপুর আড়াইটায় কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানে তিনজন ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া মূলদল, অঙ্গ ও সহযোগী এবং পেশাজীবী সংগঠনের জন্য মিছিলের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে সমন্বয় করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি সূত্র জানায়, নাইটিংগেল মোড়ে গণমিছিলের সম্মুখে থাকবে মহিলা দল। তারপরে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ