শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে ওএমএসের ১৮ বস্তা চাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগ সভাপতির গোডাউন থেকে বিক্রির সময় ওএমএসের ১৮ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন।

বিরামপুর পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে থেকে চালগুলো উদ্ধার করে স্থানীয় জনতা। পরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার চালগুলো জব্দ করেন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সরকার ঘোষিত ৩০ টাকা কেজি দরের ওএমএসের চাল বিতরণের শেষ দিন ছিল বৃহস্পতিবার। কিন্তু বিতরণ না করে ওএমএসের চালের ডিলার উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেনের গোডাউন থেকে ভ্যানে করে ১৪ বস্তা চাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চালগুলো আটক করে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন। এসময় স্থানীয়দের দেওয়া তথ্যমতে অন্য একটি দোকানে তল্লাশি করে আরও চার বস্তা চাল উদ্ধার করা হয়।

জব্দকৃত চালগুলো উপজেলা খাদ্য কর্মকর্তার হেফাজতে সরকারি গোডাউনে রাখার নির্দেশ দেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব চাল আমার গোডাউনের নয়। আমার কাগজপত্র সব ঠিক আছে। বরাদ্দকৃত ওএমএসের চাল আমি নিয়মমাফিক বিতরণ করেছি।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল সরকার ওএমএসের চাল জব্দের বিষয়ট নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগামী ৭ দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবেন। সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ